ফরমায়েশি’ রায়ে নেতাদের সাজা দেয়ার অভিযোগ
রাজধানীসহ সারা দেশে জামায়াতের সড়ক অবরোধ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে নি¤œ আদালতে সাজা দেয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান, আশরাফুল আলম ইমন, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসানসহ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারি।

0 Comments